মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম 'উইন্ডোজ ৮' -এ নতুন লগ-ইন সুবিধা যুক্ত করা হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা তাঁদের কম্পিউটারের নিয়ন্ত্রণ শঙ্কামুক্ত রাখতে সাধারণত পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এ ধরনের পাসওয়ার্ড কিছু সংখ্যা ও নাম্বারে সীমাবদ্ধ থাকে। অনেক সময় এ পাসওয়ার্ড ব্যবস্থা দুর্বল হয়ে থাকে। 'উইন্ডোজ ৮'-এর নতুন ইমেইজ লগ-ইন সিস্টেম নিরাপত্তার দিক দিয়ে বেশ শক্তিশালী হবে। এটি হবে টাচনির্ভর একটি বিশেষ ব্যবস্থা, যেখানে ব্যবহারকারী অনেক ছবি থেকে নিজের পছন্দেরটি নির্বাচন করে কম্পিউটারে লগ-ইন করতে পারবেন। এটি প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থা থেকে সহজ ও নিরাপদ।
মাইক্রোসফট জানিয়েছে, নির্মাণাধীন উইন্ডোজ ৮ আগামী বছরের শেষদিকে বাজারে আসবে। স্পর্শর্নির্ভর ডিভাইসে ব্যবহারের লক্ষ্যে এ অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে। তবে ট্যাবলেট কম্পিউটারেও উইন্ডোজ-৮ ব্যবহার করা যাবে।
সূত্র : বিবিসি
Labels
Sunday, December 25, 2011
Monday, December 19, 2011
নিজেই হালনাগাদ হবে ইন্টারনেট এক্সপ্লোরার
মাইক্রোসফটের ব্রাউজার 'ইন্টারনেট এক্সপ্লোরার'-এর বিভিন্ন সংস্করণ স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হওয়ার ব্যবস্থা করছে মাইক্রোসফট। ফলে ব্যবহারকারীর অজান্তেই নতুন আপডেটগুলো ব্রাউজারে যুক্ত হয়ে যাবে। জানুয়ারি থেকে এ সুবিধা চালু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা দিতে নিয়মিত এক্সপ্লোরারের বিভিন্ন আপডেট দেওয়া হয়। তবে এগুলো অনেক সময় ব্যবহারকারীর অগোচরে থেকে যায়। আপডেটগুলো ইনস্টল না করায় ব্রাউজারের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে। অন্যদিকে স্ক্যামাররা ব্রাউজারে প্রায়ই ভুয়া আপডেট ছাড়ে। এসব আপডেট ইনস্টল করে ব্যবহারকারীরা ঝামেলায় পড়েন। এসব ঝামেলা এড়াতে স্বয়ংক্রিয় হালনাগাদ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিল মাইক্রোসফট। এ প্রসঙ্গে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার বিভাগের প্রধান রাইয়ান গেভিন বলেন, 'ইন্টারনেটের দুনিয়ায় নিশ্চিন্তে নিরাপদে থাকতে আপনাকে অবশ্যই হালনাগাদ ব্রাউজার ব্যবহার করতে হবে। আমরা সাইবার আক্রমণ-সংক্রান্ত যেসব তথ্য সংগ্রহ করেছি তাতে দেখা গেছে, বেশির ভাগ সময় পুরনো ব্রাউজারগুলোয় আক্রমণ চালানো হয়। ব্রাউজারের বিভিন্ন দুর্বলতার কারণেই ব্যবহারকারী এ ধরনের আক্রমণের শিকার হন।' নতুন আপডেট সুবিধাগুলো পেতে ইন্টারনেট এক্সপ্লোরারের পরবর্তী আপডেটটি প্রচলিত নিয়মে ইনস্টল করে নিতে হবে। এর পর থেকে তা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকবে।
সূত্র : ইন্টারনেট
সূত্র : ইন্টারনেট
Saturday, December 17, 2011
Mission Impossible 4 2011 Ghost Protocol
DOWNLOAD Mission Impossible 4 - Ghost Protocol (2011)
Download link
http://torrents.net/torrent/2023930/Mission.Impossible.4.2011.Ghost.Protocol.DVDSCR.XviD-ZJM/
Download link
http://torrents.net/torrent/2023930/Mission.Impossible.4.2011.Ghost.Protocol.DVDSCR.XviD-ZJM/
Subscribe to:
Posts (Atom)